EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM
বার্ষিক শিক্ষা সফর ২০২৬
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকমণ্ডলী!
শিক্ষার্থীদের আনন্দ, বিনোদন, পারস্পরিক সৌহার্দ্য ও প্রকৃতির সান্নিধ্য লাভের উদ্দেশ্যে ইকরা মাদরাসা-এর উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর–২০২৬ আয়োজন করা হয়েছে।
📅 সফরের তারিখ: ২১ অক্টোবর ২০২৬, বুধবার
📍 স্থান: আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, কোনাখোলা, কেরানীগঞ্জ
সফরের বিশেষ আকর্ষণ
💦 ওয়াটার পার্ক ও সুইমিং পুল
🛝 শিশু ও বড়দের জন্য বিভিন্ন জলক্রীড়া ও বিনোদন সামগ্রী
🎢 ওয়াটার পার্কের সকল রাইড , ড্রাই পার্কের বিভিন্ন রাইড ও খেলাধুলার আয়োজন এবং আকর্ষণীয় পুরস্কার
🌳 পাখির কলকাকলিতে মুখর ছায়াঘেরা সবুজ-শ্যামল পরিবেশ
🍽️ খাবারের ব্যবস্থা: সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তা।
👉 জনপ্রতি নির্ধারিত ফি: ১,১৫০ টাকা
👉 যাত্রার সময়: সকাল ৭:৩০ মিনিট
শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও স্মরণীয় এই আয়োজন সফল করতে সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
মাআসসালাম
ইমরান হোসাইন
পরিচালক
ইকরা মাদরাসা