EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM
ইকরা মাদরাসার
বার্ষিক পুরস্কার বিতরণী ও রমাদান শীর্ষক আলোচনা-২০২৬ ইং,
গতকাল ২৮ ফেব্রুয়ারি, সফলভাবে সম্পন্ন হয়েছে
আলহামদুলিল্লাহ।
এই আয়োজন আমাদের জন্য ছিল এক মিলনমেলা—অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের সম্মিলিত আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার
জনাব: রাজু আহমেদ সাহেব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব:
জনাব: ড. ফখরুল আশীকি।
অভিভাবকদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।
শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, বক্তৃতা, ইসলামিক নাটিকা, গজল ও আবৃতিসহ সকল পরিবেশনাই ছিল মনোমুগ্ধকর।
সেরা শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
সকল অভিভাবক, অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, প্রধান মেহমান, বিশেষ মেহমান সকলের প্রতি কৃতজ্ঞ।
অনেক কষ্ট হওয়া সত্ত্বেও সকলে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, সকলকে জাযাকুমুল্লাহ।
আল্লাহ যেন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কায়েম রাখেন, আমিন।
See insights and ads
All reactions:
13You, Emran Hossain and 11 others