logo IQRA MADRASAH ইকরা মাদরাসা
Menu

বার্ষিক পুরস্কার বিতরণী ও রমাদান শীর্ষক আলোচনা-২০২৬ ইং, সফল ভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।

01 Mar, 2026 1 min read
বার্ষিক পুরস্কার বিতরণী ও রমাদান শীর্ষক আলোচনা-২০২৬ ইং, সফল ভাবে সম্পন্ন হয়েছে  আলহামদুলিল্লাহ।

ইকরা মাদরাসার 

বার্ষিক পুরস্কার বিতরণী ও রমাদান শীর্ষক আলোচনা-২০২৬ ইং,

গতকাল ২৮ ফেব্রুয়ারি, সফলভাবে সম্পন্ন হয়েছে

আলহামদুলিল্লাহ।

এই আয়োজন আমাদের জন্য ছিল এক মিলনমেলা—অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের সম্মিলিত আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার

জনাব: রাজু আহমেদ সাহেব।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব:

জনাব: ড. ফখরুল আশীকি।

🌻 অভিভাবকদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।

🌻 শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, বক্তৃতা, ইসলামিক নাটিকা, গজল ও আবৃতিসহ সকল পরিবেশনাই ছিল মনোমুগ্ধকর।

🌻 সেরা শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

🌻 সকল অভিভাবক, অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, প্রধান মেহমান, বিশেষ মেহমান সকলের প্রতি কৃতজ্ঞ।

অনেক কষ্ট হওয়া সত্ত্বেও সকলে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, সকলকে জাযাকুমুল্লাহ।

🤲আল্লাহ যেন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কায়েম রাখেন, আমিন।