logo IQRA MADRASAH ইকরা মাদরাসা
Menu
আছিয়া আক্তার লিমা

আছিয়া আক্তার লিমা

কো-অর্ডিনেটর

11 Mar, 2025
1 min read

ইকরা মাদরাসার ভর্তি ও মাসিক টিউশন ফি

ইসলামি মূল্যবোধে শিকড়,যুগোপযোগী শিক্ষায় অগ্রযাত্রা

Rooted in Islamic Values, Advancing Through Relevant Education

 

কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামি শিক্ষা, মানসম্মত সাধারণ শিক্ষা এবং তারবিয়াত ও 

আদবের সমন্বয়ে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ইকরা মাদরাসা।

 

🌿 আমাদের শিক্ষা কার্যক্রম

শিক্ষার্থীর বয়স ও শিক্ষার স্তর অনুযায়ী ইকরা মাদরাসায় রয়েছে পৃথক ও পরিকল্পিত শিক্ষা কার্যক্রম।

🎒 সাধারণ বিভাগ: 

প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত,

 ইসলামি মূল্যবোধও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠক্রম।

 

📖 নূরানী বিভাগ:

শুদ্ধভাবে কুরআন পড়ার প্রাথমিক ভিত্তি তৈরির পাশাপাশি প্রয়োজনীয় দোয়া,

মাসআলা-মাসায়েল, আদব ও ইসলামি মূল্যবোধের শিক্ষা।

 

📚 নাযেরা বিভাগ:

মাখরাজ ও তাজবিদের সঙ্গে নিয়মিত মাশ্ক, কুরআন তিলাওয়াতের মাধ্যমে 

শিক্ষার্থীদের সাবলীল ও শুদ্ধ কুরআন পাঠে দক্ষ করে হিফযের উপযোগী করে গড়ে তোলা।

 

🕌 হিফযুল কুরআন বিভাগ:

পরিকল্পিত ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পবিত্র কুরআন হিফয, নিয়মিত সবক, সাতসবক, আমুখতা, 

সাপ্তাহিক শবিনা ও তিলাওয়াতের মাধ্যমে হিফযকে মজবুত করার ব্যবস্থা।

 

🔄 হিফয রিভিশন বিভাগ:

পূর্বে হিফয সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য নিয়মিত মুরাজাআ (আমুখতা) সাপ্তাহিক শবিনা, তিলাওয়াত

 ও সিক্রেট কৌশলের মাধ্যমে হিফয সংরক্ষণে বিশেষ কার্যক্রম।

সহিহ কুরআন শিক্ষা বিভাগ

স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সহিহভাবে কুরআন পড়া, 

প্রয়োজনীয় সূরা, দোয়া ও মৌলিক ইসলামি শিক্ষার বিশেষ ব্যবস্থা।

 

⏰ ক্লাসের সময়সূচি

🕌 হিফয ও জেনারেল বিভাগ

আবাসিক / ফুল-টাইম

🧒 প্লে শ্রেণি (৪ বছর থেকে…)

সকাল ১০:০০টা – দুপুর ১:০০টা

📖 নূরানী ও জেনারেল বিভাগ

সকাল ৮:১৫টা – দুপুর ১:০০টা এবং বাদ মাগরিব – রাত ৮:৩০টা

📚 নাযেরা ও জেনারেল বিভাগ

বাদ ফজর – সকাল ১১:৩০টা এবং দুপুর ২:৩০টা – রাত ৮:৩০টা

📖 কুরআন শিক্ষা বিভাগ

প্রতিটি ব্যাচের সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট।

সকাল, বিকেলওরাত—বিভিন্ন সময়ে ব্যাচ পরিচালিত হয়।

 

📅 ভর্তি সংক্রান্ত তথ্য

ভর্তির সময়কাল

নভেম্বর – জানুয়ারি
এছাড়াও রমাদান – শাওয়াল সময়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়।

কুরআন শিক্ষা বিভাগে আসন খালি থাকা সাপেক্ষে বছরের যেকোনো সময়ে ভর্তি করা হয়।

📝 ভর্তি প্রক্রিয়া

ভর্তি ফরম সংগ্রহ

মাদরাসার অফিসে ৪০০/- (চারশত) টাকা জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করুন।

ফরম পূরণ

ভর্তি ফরমে শিক্ষার্থী ও অভিভাবকের সকল তথ্য সঠিক ও পূর্ণাঙ্গভাবে প্রদান করুন।

প্রয়োজনীয় কাগজপত্র জমা

ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে অফিসে জমা দিন।

ভর্তি সম্পন্ন

প্রয়োজনীয় যাচাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়া শেষ করুন।

💻 অনলাইন ভর্তি

মাদরাসারওয়েবসাইটের Online Admission অপশনের মাধ্যমে অনলাইনেও 

ভর্তির জন্য আবেদন করা যাবে।

📌 প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তি ফরমের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:

  • শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ/নাগরিকত্ব সনদের ফটোকপি
  • শিক্ষার্থীর ২ কপি রঙিন ছবি
  • মা ও বাবার জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি
  • বাবার ১ কপি রঙিন ছবি
  • প্রযোজ্য ক্ষেত্রে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র
  • প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ রেজাল্ট কার্ড
  •  

গুরুত্বপূর্ণ নির্দেশনা

শিক্ষার্থীকে আনা-নেওয়ার ক্ষেত্রে অভিভাবক ছাড়া অন্য কোনো ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হলে তাঁর 

প্রয়োজনীয় তথ্য ভর্তি ফরমের সঙ্গে প্রদান করতে হবে।

ভর্তি ফরমে সকল তথ্য সঠিক, পূর্ণাঙ্গ ও নির্ভুলভাবে প্রদানকরতেহবে,

কোনো তথ্য গোপন বা ভুলভাবে উপস্থাপন করা যাবে না।

 

ভর্তি ও মাসিক ফি

সকল শ্রেণি১০,০০০/- টাকা
স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের কুরআন শিক্ষা বিভাগ২,০০০/- টাকা

মাসিক টিউশন ফি

বিভাগ/শ্রেণিমাসিক ফি
প্লে২,০০০/- টাকা
নার্সারি ও কেজি — নূরানী বিভাগ২,৮০০/- টাকা
১ম–৩য় শ্রেণি — নাযেরা বিভাগ৩,০০০/- টাকা
১ম–৫ম শ্রেণি — হিফয বিভাগ৪,৭০০/- টাকা
কুরআন শিক্ষা বিভাগ১,৫০০/- টাকা
  

 

 

🌱 আমাদের লক্ষ্য

“গুণগত মানসম্পন্ন শিক্ষা দিয়ে আদর্শবান মানুষ গড়ে তোলা।”

আমরা বিশ্বাস করি, একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, ঈমান, আমল, নৈতিকতা, শৃঙ্খলা ও উত্তম আদব—

সবকিছুর সমন্বিত বিকাশই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে।

ইকরা মাদরাসা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

 

📣 আপনার সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত আজই নিন

আপনার সন্তানের ইসলামি মূল্যবোধ, কুরআন শিক্ষা, সাধারণ জ্ঞান ও সুন্দর চরিত্র গঠনের সমন্বিত শিক্ষাযাত্রায় 

ইকরা মাদরাসা হতে পারে আপনার আস্থার প্রতিষ্ঠান।

📍 যোগাযোগ

ইকরা মাদরাসা

শেখেরটেক রোড ০৩, বাড়ি ২৭,  আদাবর, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭

ফোন: ০২-২২৩৩২৯৬৬৯
মোবাইল: ০১৯১১২৫৯৭৪৭
মোবাইল: ০১৬০৯২৬৪৬৯১